সর্বশেষ
শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, দুই ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ; টিনের বেড়া স্থাপনের পর ঘটনাস্থলে পুলিশ ভিউয়ের নেশায় সামাজিক অবক্ষয়: শিশুদের ভবিষ্যৎ কি কনটেন্ট ব্যবসার বলি হচ্ছে? জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বকে মহানগর কোর কমিটির অভিনন্দন সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে অব্যাহতির নির্দেশ বিজয়নগরে বিজিবির অভিযান, ভারতীয় কাপড়ভর্তি কাভার্ড ভ্যান আটক

রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি:
  • আপডেট সময় : ০৫:৪৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

ভালো ফলাফল অর্জনের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ৬৮ শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও পেশাগত অবদানের স্বীকৃতি হিসেবে অনুষদের ছয় শিক্ষককেও এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

জানা গেছে, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ৩.৮৫ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে ৬৮ জনকে এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীত করা হয়। তাঁদের মধ্যে বিবিএ পর্যায়ের ২৮ জন এবং এমবিএ পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী রয়েছেন।

বিভাগভিত্তিক অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ১৩ জন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৯ জন, মার্কেটিং বিভাগের ২৭ জন, ফাইন্যান্স বিভাগের ২ জন, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের ৬ জন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১১ জন রয়েছেন। পুরস্কার হিসেবে তাঁদের ক্রেস্ট, সনদ ও নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়।

ডিনস অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি জানতে চাইলে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জান্নাত আরা শিউলি বলেন, ‘আজকে এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আমাকে এই সম্মাননা প্রদানের জন্য আমার বিভাগসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার এই অর্জন সহজে আসেনি। এর পেছনে রয়েছে অনেক ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। পাশাপাশি বাবা-মায়ের দোয়া ও সহযোগিতা এবং শিক্ষকদের অনুপ্রেরণা ও দিকনির্দেশনা আমাকে এই পর্যায়ে আসতে সহায়তা করেছে। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেন বলেন, “বিবিএ ও এমবিএ পর্যায়ে অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের এবং গবেষণা, প্রকাশনা ও পেশাগত অবদানের জন্য পুরস্কৃত শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানাই।”

তিনি বলেন, “এই অর্জন কেবল একটি সনদ, অর্থমূল্য বা পুরস্কার নয়; বরং শিক্ষার্থীদের নিষ্ঠা, অধ্যবসায়, সততা ও একাডেমিক অঙ্গীকারের প্রতিফলন। এ অর্জন ভবিষ্যতে তাদের পথচলাকে আরও শক্তিশালী করবে এবং দেশের উন্নয়নে দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এই স্বীকৃতি অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।”

প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘আজ একটি বিশেষ দিন। আজ শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও সম্মাননা প্রদান করা হয়েছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি সংশ্লিষ্ট শিক্ষক, ডিন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করব, প্রতিবছর যেন এ আয়োজন অব্যাহত রাখা হয়। এটি যেন কোনোভাবেই বন্ধ হয়ে না যায়।’

তিনি আরও বলেন, ‘যারা আজ সম্মাননা পেয়েছ, তাদের উদ্দেশে বলতে চাই, এই স্বীকৃতি পাওয়ার পর তোমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। এই অর্জন ধরে রাখার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে। তোমাদের এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে বলে আমি আশা করছি।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. হাসনাত কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশিদ। এছড়াও, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান, প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী

আপডেট সময় : ০৫:৪৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬