মাদক নির্মূলে কঠোর অবস্থানে বেনাপোল পোর্ট থানার ওসি শহিদ তিতুমীর, দায়িত্ব নেওয়ার পরই প্রশংসায় ভাসছেন
- আপডেট সময় : ০২:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
হয় মাদক থাকবে, নয়তো পুলিশ থাকবে’—মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ শহিদ তিতুমীর। দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক নির্মূলে নানা পদক্ষেপ গ্রহণ করছেন তিনি। তাঁর এমন উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসীর প্রত্যাশা, তাঁর কঠোর অবস্থান ও নিয়মিত অভিযানের মাধ্যমে বেনাপোলের প্রতিটি এলাকা মাদকমুক্ত হবে। শুধু মাদকবিরোধী অভিযানই নয়, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের প্রতিও ইতিবাচক ভূমিকা রাখছেন ওসি শহিদ তিতুমীর। অভিযোগ রয়েছে, অনেক সময় থানায় গিয়ে সাধারণ মানুষ নানা ভোগান্তির শিকার হন। তবে তাঁর ক্ষেত্রে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) সংক্রান্ত বিষয়ে নিজে দায়িত্ব নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি সাধারণ মানুষের প্রশংসা কুড়াচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং অপরাধী যে-ই হোক, আইনের আওতায় আসেন। মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত বেনাপোল গড়তে তাঁর এই উদ্যোগ অব্যাহত থাকবে—এমনটাই আশা করছেন সচেতন মহল। সাধারণ মানুষের ভাষ্য, পুলিশ যদি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করে এবং মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান বজায় রাখে, তাহলে বেনাপোলকে নিরাপদ ও মাদকমুক্ত করা সম্ভব।













