সর্বশেষ
সাংবাদিকতা থেকে উদ্যোক্তা: মিডিয়া ও মানবিক কাজে মিহিরুল মিরাজ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ শেরপুরে ড্রামে মিলল নারীর লাশ, হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই, গ্রেপ্তার ৪ জন, জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ, নেতৃত্বে আলমগীর গণি ও মনজুর হোসেন প্লাস্টিক শিল্পের সংকট নিয়ে প্রতিবাদী কণ্ঠের প্রতিবেদন ঘিরে ব্যাপক সাড়া, মন্তব্যে ব্যবসায়ীদের ক্ষোভ-উদ্বেগ চাটখিল উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন: আহবায়ক মুরাদ সিঃযুগ্ম আহ্বায়ক মিলন সদস্য সচিব রাকিব ভোলার পর্যটনে নতুন মাত্রা: নজর কাড়ছে ‘ভালোবাসার চরফ্যাশন’ সেলফি পয়েন্ট

মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

মধুপুর (টাংগাইল) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মমতাজ বেগম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মধুপুর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন সুলতানা সুমি এবং সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকদের দক্ষ, প্রশিক্ষিত ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হলে কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পাশাপাশি আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এ ক্ষেত্রে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে উৎসাহিত করতে যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে সনদপত্র প্রদান এবং নতুন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কাজে লাগিয়ে তরুণ যুবকরা নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও দেশের উন্নয়নে অবদান রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ

আপডেট সময় : ০১:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬