সর্বশেষ
মাদক নির্মূলে কঠোর অবস্থানে বেনাপোল পোর্ট থানার ওসি শহিদ তিতুমীর, দায়িত্ব নেওয়ার পরই প্রশংসায় ভাসছেন পটুয়াখালী গলাচিপায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান ৭ নভেম্বরের কর্মসূচি সফল করতে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা সাংবাদিকতা থেকে উদ্যোক্তা: মিডিয়া ও মানবিক কাজে মিহিরুল মিরাজ মধুপুরে জাতীয় যুব দিবস পালিত, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ শেরপুরে ড্রামে মিলল নারীর লাশ, হত্যার রহস্য উদ্‌ঘাটন করল পিবিআই, গ্রেপ্তার ৪ জন, জুড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন চাটখিলে সাংবাদিক সাইফুল ইসলাম রিয়াদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি সাংবাদিক আলিফ ফকির হত্যার বিচার দাবিতে নেত্রকোণায় জেলা প্রশাসকের কাছে বাংলাদেশ প্রেসক্লাবের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার ৪৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ, নেতৃত্বে আলমগীর গণি ও মনজুর হোসেন

পটুয়াখালী গলাচিপায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান

পটুয়াখালী স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০২:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর জেলা গলাচিপায় উপজেলা জাতীয় যুব দিবস-২০২৬ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।

রোববার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা বিএনপি নেতা আব্দুস সোবহান প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ দেশের সবচেয়ে সম্ভাবনাময় শক্তি। তরুণদের কারিগরি শিক্ষা, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ও কর্মমুখী দক্ষতা অর্জনের মাধ্যমে বেকারত্ব কমানো এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে জাতীয় উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ গঠনে সম্পৃক্ত করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পটুয়াখালী গলাচিপায় জাতীয় যুব দিবস উদ্‌যাপন, দক্ষ যুবসমাজ গড়ার আহ্বান

আপডেট সময় : ০২:৩৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬