চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুলতান সাহেবের ইন্তেকাল
- আপডেট সময় : ১০:৩২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
চকবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুলতান সাহেব ইন্তেকাল করেছেন। আজ সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম হাজী সুলতান সাহেব ছিলেন প্রতিবাদী কণ্ঠ মানবিক সংগঠনের সম্মানিত আজীবন সদস্য হাজী শামসু সাহেবের বড় ভাই। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
তাঁর মৃত্যুতে প্রতিবাদী কণ্ঠ মানবিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। মহান আল্লাহ যেন তাঁর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক দেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
প্রতিবাদী কণ্ঠ মানবিক সংগঠন পরিবার।















