সর্বশেষ
জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বকে মহানগর কোর কমিটির অভিনন্দন সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে অব্যাহতির নির্দেশ বিজয়নগরে বিজিবির অভিযান, ভারতীয় কাপড়ভর্তি কাভার্ড ভ্যান আটক শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে, গোয়ালবাড়ীতে চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদের সমর্থনে মতবিনিময় সভা চাটখিলে ছাত্রদলের বিশাল আনন্দ র‍্যালি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোয় নোয়াখালীবাসীর নিন্দা, আলোচনায় হাশেম পরিবারের অবদান

জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বকে মহানগর কোর কমিটির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক।
  • আপডেট সময় : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদে সভাপতি হিসেবে মোঃ আলমগীর গনি এবং মহাসচিব হিসেবে মুহাম্মদ মনজুর হোসেন মনোনীত হওয়ায় তাঁদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মহানগর কোর কমিটি।

সংগঠনের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে মহানগর কোর কমিটির সভাপতি এম হোসাইন আহমদের নেতৃত্বে কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি পেশাদার সাংবাদিক সংগঠনের অগ্রযাত্রায় যোগ্য, অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের বিকল্প নেই। মোঃ আলমগীর গনি ও মুহাম্মদ মনজুর হোসেনের নেতৃত্বে জাতীয় সাংবাদিক সংস্থা আরও সুসংগঠিত ও শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

তাঁরা আরও বলেন, দেশের সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক ঐক্য, পেশাগত সংহতি এবং অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে তাঁদের কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে মহানগর কোর কমিটি।

বিবৃতিতে আশাবাদ ব্যক্ত করা হয়, কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সাংবাদিকদের কল্যাণে বাস্তবমুখী কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা নতুন উচ্চতায় পৌঁছাবে।

পরিশেষে নবমনোনীত সভাপতি মোঃ আলমগীর গনি ও মহাসচিব মুহাম্মদ মনজুর হোসেনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন মহানগর কোর কমিটির নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগঠনের বৃহত্তর স্বার্থে তাঁদের নেতৃত্বের প্রতি আন্তরিক সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বকে মহানগর কোর কমিটির অভিনন্দন

আপডেট সময় : ১২:৪৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬