সর্বশেষ
জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বকে মহানগর কোর কমিটির অভিনন্দন সিএমপির ওপেন হাউজ ডেতে নাগরিকদের অভিযোগ শুনলেন কমিশনার, মিলল তাৎক্ষণিক সমাধান দশ বছর পর জবিতে মঞ্চ মাতালেন নগরবাউল জেমস যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দুই নার্সকে অব্যাহতির নির্দেশ বিজয়নগরে বিজিবির অভিযান, ভারতীয় কাপড়ভর্তি কাভার্ড ভ্যান আটক শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন হয়েছে, গোয়ালবাড়ীতে চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদের সমর্থনে মতবিনিময় সভা চাটখিলে ছাত্রদলের বিশাল আনন্দ র‍্যালি শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোয় নোয়াখালীবাসীর নিন্দা, আলোচনায় হাশেম পরিবারের অবদান

গোয়ালবাড়ীতে চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদের সমর্থনে মতবিনিময় সভা

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদের সমর্থনে এক বিশাল মতবিনিময় ও নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) বাদ মাগরিব গোয়ালবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদের নিজ বাড়িতে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন এলাকার প্রবীণ মুরব্বি হাজী মুহাম্মদ জমির উদ্দিন (বুধুর মিয়া)। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জুড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মনজু ও বিএনপি নেতা ফয়সল আহমদ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও ৮নং গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্যের একান্ত সচিব মো: নাজমুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রিয়াজ উদ্দিন, পূর্ব জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মঈদ নামর, গোয়ালবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাজী সুয়েল আহমদসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের নয়টি ওয়ার্ডের ইউপি সদস্য, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এবং ইউনিয়নের বিভিন্ন চা-বাগানের শ্রমিকদের পক্ষে পঞ্চায়েত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় চা-বাগানের পঞ্চায়েত নেতারাও বক্তব্য দিয়ে এলাকার উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

বক্তারা বলেন, গোয়ালবাড়ী ইউনিয়নের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। তাদের মতে, এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে তার নেতৃত্বের ধারাবাহিকতা প্রয়োজন।

বক্তারা আরও উল্লেখ করেন, মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য আলহাজ নাসির উদ্দিন আহমদ মিঠুর ভাতিজা আব্দুল কাইয়ুম আহমদকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত দেখতে চান তারা।

সভায় উপস্থিত নেতাকর্মী ও জনপ্রতিনিধিরা গোয়ালবাড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ড এবং ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আব্দুল কাইয়ুম আহমদের প্রতি সমর্থন জানান। পাশাপাশি আগামী নির্বাচনে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমকে এলকার বৃহত্তর উন্নয়নের স্বার্থে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিতে ৯টি ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি দলের সিনিয়র নীতি নির্ধারকগনদের প্রতি সভা থেকে অনুরোধ জানানো হয়।

সভায় বক্তাদের বক্তব্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আব্দুল কাইয়ুম আহমদের প্রতি স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমর্থনের বিষয়টি উঠে আসে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গোয়ালবাড়ীতে চেয়ারম্যান আব্দুল কাইয়ুম আহমদের সমর্থনে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৩:৪৪:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬