সর্বশেষ
মানবতার ডাকে সাড়া: রামপুরা বনশ্রীতে অসহায় ও প্রতিবন্ধীদের পাশে ‘মা কল্যাণ সংস্থা’ অসহায়দের পাশে মানবতার দীপ্ত উদাহরণ: শিল্পকলা একাডেমিতে ঈদ সামগ্রী বিতরণ নোয়াখালীর গণমাধ্যমে সাহসের প্রতীক ড. মোহাম্মদ আবু নাছের: অনুসন্ধানী সাংবাদিকতায় অন্যায়ের বিরুদ্ধে এক নির্ভীক কণ্ঠ চাটখিলে ৮ শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে থাকার অঙ্গীকার বিএনপি নেতা শিমুলের ইফতার ও দোয়া মাহফিল শেষে প্লাস্টিক শিল্পের সংকট ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা, উন্নয়নে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান নোয়াখালীর সোনাইমুড়ি থেকে বাক প্রতিবন্ধী মোঃ ইব্রাহিম খলিল নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি প্রতিবাদী কন্ঠে সম্মানিত আজীবন সদস্য হিসেবে যোগ দিলেন মোছা: লিজা আক্তার প্রতিবাদী কন্ঠে সম্মানিত আজীবন সদস্য হিসেবে যোগ দিলেন মোহাম্মদ ইব্রাহিম হুসাইন খান প্রতিবাদী কন্ঠে সম্মানিত আজীবন সদস্য হিসেবে যোগ দিলেন ডিপিডিসি ইঞ্জিনিয়ার মোঃ জাহিদ মিয়া প্রতিবাদী কন্ঠে সম্মানিত আজীবন সদস্য হিসেবে যোগ দিলেন মো: আজম আলী

অসহায়দের পাশে মানবতার দীপ্ত উদাহরণ: শিল্পকলা একাডেমিতে ঈদ সামগ্রী বিতরণ

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ১১:১৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
সমাজের অবহেলিত, অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে এগিয়ে এসেছে জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন। মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে রাজধানীর জাতীয় শিল্পকলা একাডেমিতে ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে সংগঠনটি।
বুধবার (১৮ মার্চ ২০২৬) রাত ১০টায় অনুষ্ঠিত এই মানবিক উদ্যোগে উপস্থিত থেকে কার্যক্রমের নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এ আর আব্দুর রহিম। তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে অসংখ্য সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা সাকিব সোলারি, উপদেষ্টা মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ মোক্তার হোসেন সিকদার, সিনিয়র সহ-সভাপতি মোঃ আপনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অংশগ্রহণ করেন ঝর্ণা আক্তার লুবনা, মোহাম্মদ নাজির হোসেন ও মাহমুদা আক্তার মুক্তিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় বক্তারা বলেন, “ঈদের আনন্দ শুধু বিত্তবানদের জন্য নয়—সমাজের প্রতিটি মানুষের অধিকার। সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।” তারা আরও জানান, মানবতার কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে পরিচালিত হবে।
মানবিক এই উদ্যোগ শুধু সামগ্রী বিতরণেই সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও মানবতার বার্তা পৌঁছে দেওয়ার এক শক্তিশালী উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অসহায়দের পাশে মানবতার দীপ্ত উদাহরণ: শিল্পকলা একাডেমিতে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ১১:১৩:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬