সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

পরীক্ষাকেন্দ্রে বিষাক্ত সাপের কামড়, শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০২:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫ ১৫৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের পটিয়ায় এইচএসসি পরীক্ষা চলাকালে একটি অপ্রত্যাশিত ঘটনায় বিষাক্ত সাপের কামড়ে আহত হয়েছেন এক পরীক্ষার্থী। সোমবার (৭ জুলাই) সকাল ১০টার দিকে পটিয়ার খলীল মীর ডিগ্রি কলেজ কেন্দ্রের একটি হলে পরীক্ষার ১৫ মিনিট পর ঘটে এই ঘটনা। আক্রান্ত শিক্ষার্থী মোহাম্মদ সাগর (১৯), বর্তমানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সাগর হুলাইন সালেহ নূর ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং উপজেলার কোলাগাঁও ইউনিয়নের নলান্দা গ্রামের ফরিদুল আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষার সময় হঠাৎ সাগর ব্যথা অনুভব করলে দেখতে পান, একটি বিষাক্ত সাপ তাকে কামড় দিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে কেন্দ্র থেকে সরিয়ে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সাগর আবার কেন্দ্রে ফিরে আসে এবং পরীক্ষা শেষ হওয়ার ১৫ মিনিট আগে পৌঁছালেও মানবিক বিবেচনায় তাকে অতিরিক্ত সময় দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। পরীক্ষার পর তাকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়।

পটিয়া উপজেলা মেডিকেল অফিসার ডা. নওশাত জানান, “পরীক্ষা কেন্দ্র থেকে আনা শিক্ষার্থী এখনও হাসপাতালে ভর্তি আছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ফরহানুর রহমান বলেন, “মানবিক বিবেচনায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইচ্ছা করলে অতিরিক্ত সময় দেওয়ার ব্যবস্থা করতে পারতেন। আমি শিক্ষা বোর্ডের সঙ্গে কথা বলে তার জন্য কিছু করা যায় কিনা, সেই চেষ্টা করব।”

এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান ও পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পরীক্ষাকেন্দ্রে বিষাক্ত সাপের কামড়, শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০২:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫