সর্বশেষ
Discover Your Perfect Poker Match: Explore the Exciting Variants De Fascinerende Evolutie van Tafelspellen in Casino’s দুর্গম পাহাড়ে স্বাস্থ্যসেবা পৌঁছানোর প্রকল্পের সমাপ্তি যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি Mastering the Art of Responsible Gambling: Enjoy the Fun Without Excess ঘূর্ণিঝড়ের প্রভাবে সেন্টমার্টিনে আটকা রাবির ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী রাজস্থলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে কৃষক দলের প্রতিবাদ সভা শেরপুর সীমান্ত যুব দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, পটুয়াখালী গলাচিপা মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, অনুষ্ঠিত রাজস্থলী উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করলেন -দীপন তালুকদার দীপু

নয় বছরের আইনি লড়াইয়ে অবশেষে মুক্তি, ক্ষতিপূরণের অপেক্ষায় ইলিয়াস

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ৩০ বার পড়া হয়েছে

মাত্র ২০ বছর বয়সে নিখোঁজ হয়েছিলেন ইলিয়াস আহমেদ। পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে ৮৮ দিন গোপন স্থানে আটকে রাখা হয়। পরে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। দীর্ঘ ৮০৮ দিন কারাভোগ এবং প্রায় নয় বছরের আইনি লড়াই শেষে অবশেষে আদালত থেকে সব অভিযোগে খালাস পেয়েছেন তিনি। তবে আইনি লড়াইয়ে মুক্তি মিললেও এখনো মেলেনি রাষ্ট্রীয় ক্ষতিপূরণ, আর্থিক সহায়তা কিংবা পুনর্বাসন।
ইলিয়াস আহমেদ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব মানিককুড়া গ্রামের বাসিন্দা। ১৯৯৬ সালের ৪ এপ্রিল তার জন্ম। বাবা আমির আলী। একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মানবসম্পদ (এইচআর) বিভাগে চাকরির সুবাদে তিনি গাজীপুরে বসবাস করতেন।
ইলিয়াসের অভিযোগ, ২০১৭ সালের ৪ মার্চ গাজীপুরের বাংলাবাজার এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়। এরপর টানা ৮৮ দিন তার কোনো খোঁজ পাননি পরিবারের সদস্যরা। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর ওই বছরের ৩১ মে তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় (মামলা নম্বর ৪০(০৫)২০১৭) তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের একটি মামলায় (মামলা নম্বর ২৪৩/২০১৮) তাকে কারাগারে থাকতে হয় ৮০৮ দিন। ২০১৯ সালের ৬ আগস্ট উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান তিনি। তবে কারাগার থেকে মুক্তি পেলেও মামলা থেকে অব্যাহতি পেতে তাকে চালিয়ে যেতে হয় দীর্ঘ আইনি লড়াই।
অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত তাকে সব অভিযোগ থেকে খালাস দেন। একই সঙ্গে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে দেওয়া তার অভিযোগও যাচাই-বাছাই শেষে তালিকাভুক্ত হয়েছে। কমিশনের নথি অনুযায়ী, স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭, তালিকায় ক্রমিক ৩৯১ এবং রেজিস্ট্রেশন নম্বর ১৮৩৪।
ইলিয়াসের দাবি, গুম ও দীর্ঘ কারাবাসের কারণে তার শিক্ষাজীবন, কর্মজীবন এবং ভবিষ্যৎ পরিকল্পনা ভেঙে পড়েছে। বছরের পর বছর মামলা পরিচালনা করতে গিয়ে আর্থিক সংকটে পড়েছে পরিবারও। আদালত থেকে নির্দোষ প্রমাণিত হলেও হারানো সময়, সামাজিক মর্যাদা ও স্বাভাবিক জীবনে ফেরার নিশ্চয়তা এখনো পাননি তিনি।
ইলিয়াস বলেন, ‘আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন। গুম সংক্রান্ত কমিশনেও আমার অভিযোগ তালিকাভুক্ত হয়েছে। কিন্তু আমার জীবনের হারিয়ে যাওয়া নয়টি বছর, শিক্ষাজীবন ও সামাজিক সম্মান কে ফিরিয়ে দেবে? রাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো সহযোগিতা কিংবা পুনর্বাসন পাইনি।’
নিজের ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের কাছে চার দফা দাবি জানিয়েছেন ইলিয়াস। দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকারিভাবে নির্দোষ ঘোষণার স্বীকৃতি ও সামাজিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, গুম এবং মামলায় জড়ানোর অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা, যথাযথ আর্থিক ক্ষতিপূরণ এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসন।
ইলিয়াসের মতে, আদালতের রায়ে খালাস পাওয়া তার দীর্ঘ দুর্ভোগের আইনি পরিসমাপ্তি হলেও জীবনের হারানো সময় ও সম্ভাবনা ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই স্বাভাবিক জীবনে ফিরে দাঁড়াতে রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিপূরণ ও পুনর্বাসন এখন তার প্রধান প্রত্যাশা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নয় বছরের আইনি লড়াইয়ে অবশেষে মুক্তি, ক্ষতিপূরণের অপেক্ষায় ইলিয়াস

আপডেট সময় : ১২:৩৫:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬