রাজস্থলীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে কৃষক দলের প্রতিবাদ সভা
- আপডেট সময় : ১০:১৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
রাঙামাটির রাজস্থলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে আলোচনা সভা করেছে উপজেলা কৃষক দল।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় রাজস্থলী উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রতিবাদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক দলের সভাপতি বিশু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ।
সভায় বক্তারা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞোই মারমা, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা এবং উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমন খান।
এছাড়া সভায় উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
















