দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে পাঁচ দিনব্যাপী ‘দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে,
- আপডেট সময় : ০২:৪৪:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের কমিউনিটি ডেভেলপমেন্ট ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে ২০ থেকে ২৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত যশোরের পুলেরহাট আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপের প্রতিনিধিত্ব করেন দুই রোভার স্কাউট— মোঃ জিসানুর রহমান উজ্জ্বল (ARM) ও মোঃ সাজিদ রেজা (সদস্য)।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল, প্রাথমিক প্রতিবিধান, ঝুঁকি হ্রাস এবং দুর্যোগকালীন করণীয় বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করেন।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তরুণ রোভার স্কাউটরা দুর্যোগ মোকাবিলায় আরও দক্ষ ও আত্মবিশ্বাসী হয়ে উঠবে। পাশাপাশি যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে



















