সর্বশেষ
এমপির সুপারিশও গ্রাহ্য নয়! ভোলা পবিস জিএমের ‘ক্ষমতার দাপট’ নিয়ে তোলপাড় চৌমুহনীতে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা আধ্যাত্মিক ধর্মীয় সাধক মাস্টার ইয়াছিন মোহাম্মদ মহসিন চৌধুরী ও তাঁর স্ত্রী ফরিদা মহসিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে পাঁচ দিনব্যাপী ‘দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে, বেনাপোল সীমান্তে বিএনপির মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ নেতৃত্বে নুরুজ্জামান লিটন শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার,ধর্ষক গ্রেফতার ২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মশাল মিছিল স্বাবলম্বী হওয়ার স্বপ্নে গরু পালন, চোরের হানায় থমকে গেল তিন পরিবারের পথচলা ঘাটাইল জাতীয় প্রানী সম্পদ সপ্তাহে শোভাযাত্রা

চৌমুহনীতে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা

নোয়াখালী প্রতিনিধি: আবু তাহের খোকন
  • আপডেট সময় : ০২:৫২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে একটি নির্মাণপ্রতিষ্ঠানের কার্যালয় থেকে ইয়াবা ও নগদ টাকাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে হকার্স মার্কেট এলাকায় পরিচালিত এ অভিযানে ৩ গ্রাম ইয়াবা ও মাদক বিক্রির অভিযোগে নগদ ২ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বেগমগঞ্জ উপজেলার গণিপুর এলাকার মিজানুর রহমান শরীফ (৩২) এবং সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর এলাকার মো. আব্দুল হান্নান সেন্টু (৩৮)।

ডিবি পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রাত ৯টা ৪৫ মিনিটে চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হকার্স মার্কেটের পূর্ব পাশে গনি কনস্ট্রাকশনের দ্বিতীয় তলার কার্যালয়ে অভিযান চালানো হয়। পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির ওসির তত্ত্বাবধানে এসআই মো. আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে মিজানুর রহমান শরীফের দেহ তল্লাশি করে ৩ গ্রাম ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকের আনুমানিক পরিমাণ ৩০ পিস। এর মধ্যে ২০ পিস অক্ষত এবং বাকি অংশ গুঁড়া অবস্থায় ছিল। এ সময় মাদক বিক্রির নগদ ২ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

ডিবির প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান শরীফের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা তদন্তাধীন ও আদালতে বিচারাধীন রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চৌমুহনীতে ডিবির অভিযানে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ইয়াবা ও নগদ টাকা

আপডেট সময় : ০২:৫২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬