সর্বশেষ
সালথায় পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার: ৫ বছরের সাজাপ্রাপ্ত তারেক অবশেষে পুলিশের জালে এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে রেস্তোরা সমিতির সভাপতি গাজী ওসমান গনি সাভার সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়মের ‘অভয়ারণ্য’—দুর্নীতি, ঘুষ আর ক্ষমতার দাপটে অতিষ্ঠ সেবাগ্রহীতা গাইবান্ধায় কালোবাজারি তেলের কারবারে জড়িত মাদ্রাসা শিক্ষক, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা—এলাকায় তীব্র প্রতিক্রিয়া চুয়াডাঙ্গা সীমান্তে জ্বালানি তেল পাচার ঠেকাতে জোরালো যৌথ অভিযান প্রশাসনের নির্দেশ উপেক্ষা করে সরকারি লিজের জমি দখল, ঘর নির্মাণে বাড়ছে উত্তেজনা পহেলা বৈশাখে প্রীতিভোজে অংশ নিলেন চকবাজার থানার ওয়ার্ড ২৯-এর কাউন্সিলর প্রার্থী জননেতা হাজী টিপু সুলতান এক বিয়েতে দুই কাবিননামা! নীলফামারীতে কাজীর কারসাজি ফাঁস, জেলহাজতে প্রেরণ নওগাঁর বদলগাছীতে ভ্যানচালক মিঠু হত্যা: রহস্য উদঘাটনের দাবি, আটক ১ “প্রচলিত শিক্ষার বাইরে নতুন দিগন্ত: হালিশহরে সমন্বিত প্রজন্ম গঠনের মডেল” মাঠে খেলা,

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার, দুই দিন আগেই খুনের আশঙ্কা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১০:০০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে থানা সংলগ্ন সেতুর পাশের একটি বহুতল ভবনের ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহিনুর আক্তারের স্বামী মাসুদ মিয়া পেশায় সৌদি প্রবাসী। পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদ তার দ্বিতীয় স্বামী। শাহিনুরের আগের সংসারে আট বছরের এক ছেলে রয়েছে, যিনি মাঝে মাঝে তার সঙ্গে থাকতেন। ঘটনার সময় ছেলেটি ফ্ল্যাটে ছিল না।

প্রতিবেশীরা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে তারা বিষয়টি পরিবারের সদস্য ও পুলিশকে জানান। পরে তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে বিছানায় শাহিনুরের নিথর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শাহিনুরকে দুই দিন আগে হত্যা করা হয়েছে। লাশে পচন ধরেছে। তার হাতে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। কীভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।”

এদিকে, শনিবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি বিশেষ দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানিয়েছে, তদন্ত সম্পন্ন হলে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের সনাক্ত করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার, দুই দিন আগেই খুনের আশঙ্কা

আপডেট সময় : ১০:০০:০২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫