সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে পুকুর ভরাট, প্রশাসনের অভিযানে বন্ধ

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৮৩ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ভিতরচর এলাকায় বিনা অনুমতিতে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে পুকুর ভরাট ও আশপাশের জমির ক্ষতির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৫) এ অভিযান পরিচালনা করেন চৌদ্দগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। অভিযান পরিচালনায় সহায়তা করেন চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী কমল কান্ত সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেন।

জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি অনুমতি ছাড়াই একটি ড্রেজার মেশিন বসিয়ে প্রায় ৪০০ গজ লম্বা পাইপের মাধ্যমে নিজের বসতবাড়ির পুকুর ভরাট করছিলেন। এতে আশপাশের জমিগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছিল এবং ভাঙ্গনের ঝুঁকি তৈরি হচ্ছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে অভিযুক্তকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে উপস্থিত স্থানীয়দের সহযোগিতায় অবৈধ ড্রেজার অপারেশন তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে,

“জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চৌদ্দগ্রামে অবৈধ ড্রেজার দিয়ে পুকুর ভরাট, প্রশাসনের অভিযানে বন্ধ

আপডেট সময় : ০৪:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫