কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০
- আপডেট সময় : ০৬:২২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
কুষ্টিয়ায় কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে ৩টি নিয়মিত মামলা দায়ের এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার উপ-পরিচালক মোঃ আসলাম হোসেনের নেতৃত্বে মোট ২০টি স্থানে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
কুমারখালী থানাধীন ছেউড়িয়া লালন শাহ’র মাঠ, দৌলতপুর থানাধীন বিভিন্ন এলাকা এবং কুষ্টিয়া সদর থানাধীন উপজেলা মোড় ও কমলাপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালানো হয়। এসব স্থান থেকে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা এবং ১৯০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-
আদিল মল্লিক, মোহাম্মদ রোহান, আনিন নাঈম, আব্দুল আজিজ, আসাদুর রহমান, আবুবক্কার, এজাহার, মেহেদী হাসান, শিপন আলী এবং রিপন আলী।
আইনগত ব্যবস্থার বিষয়ে পরিদর্শক খবির আহমেদ, উপ-পরিদর্শক ইকবাল হোসেন এবং উপ-পরিদর্শক আসিফুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় ৩টি নিয়মিত মামলা দায়ের করেন।
অন্যদিকে,পরিদর্শক আবুল কালাম আজাদ, উপ-পরিদর্শক ইকবাল হোসেন ও উপ-পরিদর্শক আসিফুজ্জামান-এর প্রসিকিউশনে পরিচালনা করা হয় মোবাইল কোর্ট। নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিউল আলম ও মনিরা আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামিদের অপরাধের মাত্রানুযায়ী ৬ মাস, ৫ মাস, ৪ মাস, ৩ মাস ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০০, ৫০০০ ও ২০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আসলাম হোসেন জানান, মাদকদ্রব্য বিস্তার রোধে জেলায় তাদের এমন অভিযান অব্যাহত থাকবে।



















