সর্বশেষ
জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ পুলিশ সুপার সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে মানবিক পরিচয় দিলেন, শার্শার যুবদলনেতা কবির হোসেন খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদকমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে: এম রশিদুজ্জামান মিল্লাত ময়মনসিংহের প্রবীণ সাংবাদিক ও দৈনিক সবুজ পত্রিকার সম্পাদক আফসর উদ্দিন আর নেই এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতা আঞ্চলিক এসএমই পণ্য মেলা উদ্বোধন শার্শার ডিহি থেকে আঃলীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক আনোয়ার গ্রেপ্তার সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৬’উদযাপন উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প

জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

 বিশেষ প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পূর্ণাঙ্গ অভিষেক উদযাপন কমিটি গঠন, বিভিন্ন উপ-কমিটি গঠন, আলোচনা সভা এবং সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের জন্মদিন স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর হালিশহরস্থ মাতৃভূমি কমিউনিটি সেন্টারে ৩ সদস্যবিশিষ্ট অভিষেক উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক, প্রাবন্ধিক ও কলামিস্ট মোঃ কামরুল ইসলাম। সদস্য সচিব আমিনুল হক রিপনের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (আপনমন)। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা রোটারিয়ান এস.এম. আজিজ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু)। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) এবং অভিষেক উদযাপন কমিটির অর্থ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন (আপনমন)। এ সময় আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাজেদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান, দৈনিক একাত্তর পত্রিকার সম্পাদক সুমন সেন, দপ্তর সম্পাদক মোঃ কায়সার, প্রচার সম্পাদক মোঃ আরাফাত, মহিলা বিষয়ক সম্পাদিকা নারগিস আক্তার এবং সদস্য মোঃ ফজলুল হক প্রমুখ। সভায় জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৩ সদস্যবিশিষ্ট অভিষেক উদযাপন কমিটিকে পূর্ণাঙ্গ করে ১৫ সদস্যে উন্নীত করা এবং বিভিন্ন উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৭ ডিসেম্বর ২০২৬ চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) চট্টগ্রাম মহানগরীর নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হবে। অনুষ্ঠানের অংশ হিসেবে আলোচনা সভা, স্মরণিকা প্রকাশ, গুণীজন সংবর্ধনা, সমাজের বিভিন্ন স্তরের খ্যাতিমান ব্যক্তিদের মধ্য থেকে বাছাই করে স্বল্পসংখ্যক গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড প্রদান, মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে ডিনারের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম আলতাফ হোসেনের জন্মদিন স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। সভায় আর কোনো আলোচ্যসূচি না থাকায় অভিষেক উদযাপন কমিটির আহ্বায়ক ও সভার সভাপতি মোঃ কামরুল ইসলাম সংগঠনের সব সদস্যকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে অভিষেক অনুষ্ঠান সফল করার আহ্বান জানান। পরে উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া

আপডেট সময় : ০২:১৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬