অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীরের পাশে দাঁড়িয়ে মানবিক পরিচয় দিলেন, শার্শার যুবদলনেতা কবির হোসেন
- আপডেট সময় : ০২:২৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের মোঃ আবু সাঈদ মালেশিয়াতে অবৈধ অভিবাসী হিসেবে থাকা অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ে কারাবন্দি জীবন শেষে গুরুতর অসুস্থ হয়ে দেশে ফিরলেন। এছাড়াও অন্যদিকে একই এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন তিনিও গুরুতর অসুস্থ হয়ে অসহায় জীবন যাপন করছেন, এমন সংবাদ শুনে মানবিক পরিচয় দিলেন শার্শার যুবদল নেতা কবির হোসেন। ৩রা অক্টোবর ( শনিবার ) ২০২৬ ইং তারিখ রাত আনুমানিক ১০ ঘটিকায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শার্শা উপজেলা শাখার যুগ্ন-আহবায়ক মোঃ কবির হোসেন, অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীর হোসেনের খোঁজখবর নিতে তাদের বাড়িতে ছুটে যান। জানা গেছে ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেয়ারাজ আলী পাড় এর ছেলে আবু সাঈদ (৩৫) আর্থিক সচ্ছলতার স্বপ্ন নিয়ে মালয়েশিয়াতে পাড়ি জমিয়েছিলেন। সেখানে অবৈধ অধিবাসী হিসেবে সেখানে অবস্থানকালে পুলিশের হাতে ধরা পড়ে গুরুতর অসুস্থ হয়ে দেশে ফেরার সংবাদ শুনে, যুবদল নেতা কবির হোসেন তার বাড়িতে যেয়ে খোঁজ খবর নেন এবং আর্থিক সহযোগিতা সহ তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এছাড়াও একই দিনে উক্ত এলাকার আনসার আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) মেরুদন্ডের হাড়ের ব্যথা নিয়ে বিছানায় মানবেতর জীবনযাপন করছেন, এমন সংবাদ শুনে জাহাঙ্গীর হোসেনের বাড়িতে যেয়ে তাকে সান্তনা ও আর্থিক সহযোগিতা সহ তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন যুবদল নেতা কবির। এদিন অসুস্থ আবু সাঈদ ও জাহাঙ্গীর হোসেন যুবদল নেতা কবির হোসেনকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি যখন অসহায় দুর্দিনে ছিলেন, সেসময় যুবদল নেতা কবির ভাইয়ের সাথে থেকে আমরা রাজপথে আন্দোলন করেছিলাম। এসময় অসুস্থ জাহাঙ্গীর হোসেন আরো বলেন, আজ আমি অসুস্থ হয়ে বিছানায় থাকার কারণে দলের সুদিনে প্রোগ্রামগুলোতে কবির ভাইয়ের সাথে থাকতে পারছিনা, তার জন্য অনেক কষ্ট পাচ্ছি। এদিকে মালয়েশিয়া থেকে কারাবন্দি শেষে দেশে ফেরা আবু সাঈদ ও তার অনুভূতি প্রকাশ করে বলেন, আমি আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী হিসেবে কাজ করে চলেছিলাম, পুলিশের হাতে ধরা পড়ে আমি কারা ভোগ করে দেশে ফিরেছি। দেশে ফেরার পথে ইমিগ্রেশন আমার ছবি এবং পাসপোর্ট এর সাথে কোন মিল পাচ্ছিলো না, শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে। আমি দেশবাসীকে বলবো যারা প্রবাসে যেতে চান, তারা বৈধ পথে যাবেন অবৈধ পথে কেহই প্রবাসে যাওয়ার চিন্তা করবেন না। উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কবির হোসেন বলেন, আবু সাঈদ এবং জাহাঙ্গীর হোসেন আওয়ামী সরকারের আমলে তারা আমার সাথে রাজপথে সকল আন্দোলন সংগ্রামে আমার পাশে ছিল- তিনি আরো বলেন, তারা সুস্থ হাওয়া পর্যন্ত আমি তাদের পাশে থাকবো, এমন আশ্বাসের ব্যক্ত প্রকাশ করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সহযোগী সংগঠনের শার্শা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।










