সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:২২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

 বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুরের নালিতাবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডের সভাপতি মনোনীত হয়েছেন মু. ইয়াসির আরাফাত জিহান। গত ৯ অক্টোবর নালিতাবাড়ী পৌর জামায়াতের দায়িত্বশীলদের বৈঠকে তাকে এ দায়িত্বের জন্য মনোনীত করা হয়। বুধবার (১৪ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মু. ইয়াসির আরাফাত জিহান ছাত্রজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থ সম্পাদক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সভাপতি এবং সর্বশেষ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখায় সাংস্কৃতিক বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে তিনি নালিতাবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমে নেতৃত্ব দেবেন। ইয়াসির আরাফাত জিহান বলেন, আমার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথভাবে পালন করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। ইয়াসির আরাফাত জিহানকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ভিপি এবং স্থানীয় জামায়াত শিবিরের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান

আপডেট সময় : ০২:২২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬