সর্বশেষ
ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত নেত্রকোণায় ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ৪

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:১৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শুধু পড়াশোনায় ভালো করলেই হবে না, শিক্ষার্থীদের আদর্শ, যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এ জন্য কলেজজীবনকে কাজে লাগিয়ে দেশপ্রেম, নেতৃত্বের গুণাবলি ও সুস্থ ছাত্ররাজনীতির চর্চায় মনোযোগী হতে হবে।

কলেজের উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও শিক্ষার্থীদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে উন্নয়নমূলক উদ্যোগ নেওয়ার প্রত্যাশা রয়েছে। শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতাও কামনা করেন তিনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক জসিম উদ্দিন ও প্রভাষক সাদিয়া নাঈমা হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক বিধান চন্দ্র দাস, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নছিব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, জুড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি দেওয়ান আইনুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিমসহ অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

আপডেট সময় : ০৫:১৫:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬