সর্বশেষ
নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ
আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০২:২৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেছেন ইউনিয়নটির চেয়ারম্যান পদপ্রার্থী ফরহাদ হোসেন। গত কয়েকদিন ধরে এসব উপহার সামগ্রী পৌঁছে দেয় তার প্রতিনিধিরা। উপহারসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম, হান্নান মিয়া, স্বপন মিয়া, রিপন মিয়া, আকাশ মিয়া, আশিক মিয়া, রতন পাঠক ও প্রদীব চন্দ্রসহ বিভিন্ন মন্দিরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ফরহাদ হোসেন বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চান তিনি। মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করে তিনি বলেন, মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যেতে চান।



















