সর্বশেষ
ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্গোৎসব উপলক্ষে উপহার বিতরণ নালিতাবাড়ী পৌর জামায়াতের ৭ নং ওয়ার্ডের সভাপতি জিহান নোয়াখালীতে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় রহস্য উর্দঘাটন গ্রেপ্তার ৪ ফুলপুরে ভাইটকান্দি সাদিকা ট্রেডার্সের সংবাদ সম্মেলন: এআই দিয়ে ছবি বিকৃত করে অপপ্রচারের প্রতিবাদ। কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা ও টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-১০ জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ শেরপুর জেলাজুড়ে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

তিন বছর ধরে নিখোঁজ রুবেল, এক সন্তানকে ফিরে পেতে আজও অপেক্ষায় পরিবার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৪:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরের এক অসহায় পরিবার দীর্ঘ তিন বছর ধরে অপেক্ষা করছে তাদের হারিয়ে যাওয়া সন্তান মো. রুবেলের ফিরে আসার জন্য। কিন্তু এই দীর্ঘ সময়ে কোনো সন্ধান না পেয়ে আজও অশ্রুসিক্ত নয়নে আশার আলো ধরে রেখেছেন তার মা-বাবা।

নিখোঁজ মোঃ রুবেলের বয়স ২৯ বছর। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ৪ নম্বর চর রুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর রুহিতা গ্রামের জামাল উদ্দিন ব্যাপারী বাড়ির বাসিন্দা। পিতার নাম নূর চৌধুরী ও মাতার নাম মনোয়ারা বেগম।

পরিবারের সদস্যরা জানান, প্রায় তিন বছর আগে হঠাৎ করেই রুবেল নিখোঁজ হন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। থানায় সাধারণ ডায়েরি করাসহ আত্মীয়স্বজন ও পরিচিত মহলে খোঁজ নেওয়া হলেও আজও তার খোঁজ মেলেনি।

রুবেলের মা মনোয়ারা বেগম বলেন,

“আমার ছেলে কোথায় আছে, কী অবস্থায় আছে—এই না জানা কষ্টটা বুকের ভেতরে পাথরের মতো জমে আছে। দিনরাত ওর কথা ভাবি। শুধু চাই, আমার ছেলেটা সুস্থভাবে ফিরে আসুক।”

মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’ এ ব্যাপারে সহমর্মিতা প্রকাশ করে রুবেলকে খুঁজে পেতে সমাজের সচেতন মানুষের সহযোগিতা কামনা করেছে।

যদি কেউ রুবেলকে দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে এই নম্বরে যোগাযোগ করুন:

📞 ০১৬০৯-৭৭৯০৮৫

একটি পরিবার যেন তাদের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পায়—এই মানবিক আহ্বানে আপনার একটি শেয়ার হতে পারে অমূল্য সহায়তা।

ছবিতে দেখানো ব্যক্তিটি নিখোঁজ রুবেল। চিনে থাকলে কিংবা কোথাও দেখে থাকলে দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন বছর ধরে নিখোঁজ রুবেল, এক সন্তানকে ফিরে পেতে আজও অপেক্ষায় পরিবার

আপডেট সময় : ০৪:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫