সর্বশেষ
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যু, ইরানে ৪০ দিনের গণশোক ঘোষণাআন্তর্জাতিক ডেস্ক | প্রতিবাদী কণ্ঠ’র ধর্ম বিষয়ক সম্পাদক জসীমউদ্দীনের পা ভেঙেছে, সুস্থতার জন্য দোয়া কামনা মানবিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠ’-এর আজীবন সদস্য তাজুল গুরুতর অসুস্থ, দোয়ার আহ্বান রাজধানীর বকশীবাজারে ‘প্রতিবাদী কণ্ঠ’-এর ইফতার সামগ্রী বিতরণ, শতাধিক অসহায় মানুষের মুখে হাসিনিজস্ব প্রতিবেদক, ঢাকা | কামরুল ইসলাম শুভ’র জন্মদিন – কেক কাটা সম্পন্ন, বিয়ে এখনো ‘লোডিং…’! সুন্দরবনে দস্যু দমনে জিরো টলারেন্স, নিরাপত্তা জোরদারে সমন্বিত অভিযান: প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সৌদি প্রবাসী মোঃ সুজন ঢালী প্রতিবাদী কন্ঠের আজীবন সদস্য — মানবিক কর্মকাণ্ডে পাশে থাকার অঙ্গীকার মাদক বিরোধের জেরে রক্তাক্ত প্রতিশোধ: চরফ্যাশনে কুপিয়ে হত্যা রহিম ভূট্টু বেনাপোলের মানবাধিকার নেতা মিজানুর রহমান গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত, ঢাকায় চিকিৎসাধীন ঢাকা চকবাজারের ব্যবসায়ী, প্রতিবাদী কণ্ঠ-এর সম্মানিত অনুদানদাতা ও আজীবন সদস্য সুমনের পিতার ইন্তেকাল

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আসছে নতুন প্রকল্প, ব্যয় ৬৫০ কোটি টাকা ছাড়াবে

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে

বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করেছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পানি সংকট ও অবকাঠামোগত সমস্যার টেকসই সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৫২ কোটি টাকা, যার বড় একটি অংশই আসবে অনুদান থেকে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) থেকে ২৩২ কোটি টাকা ঋণ নেওয়া হবে। ২০২৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।

মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পসহ মোট ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয় ৬ হাজার ৮৬৮ কোটি টাকা।

পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা জীবনমান উন্নয়ন প্রকল্পের ১৮টি খাতে ব্যয় হ্রাস করা হয়েছে। এই প্রকল্পের আওতায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মানববর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, উখিয়ায় পানি সংরক্ষণাগারের উন্নয়ন, এবং টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন স্থাপন করা হবে।

এছাড়াও একনেক সভায় আলোচনায় এসেছে সাতটি বিভাগীয় শহরে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র স্থাপন, তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ প্রকল্প, এবং সার সংরক্ষণের জন্য গোডাউন নির্মাণের উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আসছে নতুন প্রকল্প, ব্যয় ৬৫০ কোটি টাকা ছাড়াবে

আপডেট সময় : ০৭:৫৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫