সর্বশেষ
শাজাহানপুরে স্যালাইন মিশানো পানি মনে করে ভুলক্রমে কীটনাশক পান করে কৃষকের মৃত্যু বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, শার্শায় ৪৭ দিনে কুকুরের কামড়ে ৫২৭ আক্রান্ত, বেনাপোলে ভ্যাকসিন কার্যক্রম শুরু ১ লাখ ৯ হাজার টাকায় ওমরাহ: ৩৬ যাত্রী নিয়ে সৌদি আরবের পথে লাব্বাইক হজ্জ্ব সার্ভিসেস ১৪ দিনের প্যাকেজে ভিসা, আপ-ডাউন টিকিট, হোটেল, তিন বেলা খাবার ও পরিবহন সুবিধার দাবি গনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা  বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ,কাজীসহ দুই জনকে জরিমানা কাজিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে মাসের পর মাস উড়ছে ছেঁড়া পতাকা ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা সম্পূর্ণ নিষিদ্ধ, ডিএমপির গণবিজ্ঞপ্তি

মো: আজিম মিঞা
  • আপডেট সময় : ০৯:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে

পবিত্র শবে বরাত উপলক্ষে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদার সঙ্গে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স, ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ডিএমপি জানায়, নিষেধাজ্ঞা অনুযায়ী ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ৪ ফেব্রুয়ারি সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায়—
সব ধরনের আতশবাজি ও পটকা ফোটানো
ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো
বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয়
বিস্ফোরক দ্রব্য পরিবহন ও ব্যবহার
সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিএমপি নগরবাসীকে শবে বরাতের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে এ রাত উদযাপনের জন্য অনুরোধ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা সম্পূর্ণ নিষিদ্ধ, ডিএমপির গণবিজ্ঞপ্তি

আপডেট সময় : ০৯:০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬