সর্বশেষ
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৭৪.২ শতাংশ শিক্ষার্থীদের মাঝে বিষণ্ণতার লক্ষণ পটুয়াখালীতে ৯১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের মানববন্ধন কসবায় ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, দুই ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ; টিনের বেড়া স্থাপনের পর ঘটনাস্থলে পুলিশ ভিউয়ের নেশায় সামাজিক অবক্ষয়: শিশুদের ভবিষ্যৎ কি কনটেন্ট ব্যবসার বলি হচ্ছে?

ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের মানববন্ধন

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পরিষদ কর্তৃক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদনের দাবিতে টাঙ্গাইলের ঘাটাইলে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।

৪ নভেম্বর (বুধবার) সকালে ঘাটাইল শাখার সামনে পল্লী সঞ্চয় ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক সংসদ বি-২২১৫-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোঃ এনামুল হক, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক মোঃ লিখন সিদ্দিকী এবং টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সুমন মিয়া।
এ সময় বক্তারা বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে প্রেরিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) অনুমোদন করা হলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। তারা দ্রুত এ অর্গানোগ্রাম অনুমোদনের জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন। দাবি আদায়ে তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
মানববন্ধনে পল্লী সঞ্চয় ব্যাংকের ঘাটাইল শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের মানববন্ধন

আপডেট সময় : ১২:৫৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬