সর্বশেষ
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৭৪.২ শতাংশ শিক্ষার্থীদের মাঝে বিষণ্ণতার লক্ষণ পটুয়াখালীতে ৯১ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এসআরবির নতুন মহাপরিচালক হলেন রুয়েটের সাবেক শিক্ষার্থী ফারুক আহম্মেদ ঘাটাইলে পল্লী সঞ্চয় ব্যাংকের মানববন্ধন কসবায় ব্যবসায়ী মানিক হত্যা মামলায় বাবা ও দুই ছেলের যাবজ্জীবন কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা শেরপুরে তরুণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেন,১ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, রাবির ব্যবসায় শিক্ষা অনুষদে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ৭৪ শিক্ষক-শিক্ষার্থী আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের চেষ্টা, দুই ভাইকে ছুরিকাঘাতের অভিযোগ; টিনের বেড়া স্থাপনের পর ঘটনাস্থলে পুলিশ ভিউয়ের নেশায় সামাজিক অবক্ষয়: শিশুদের ভবিষ্যৎ কি কনটেন্ট ব্যবসার বলি হচ্ছে?

কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে ছাত্রীদের সচেতন করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একটি শ্রেণিকক্ষে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের কালকিনি উন্নয়ন এলাকার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয়ের ছাত্রীদের বাল্যবিবাহের ক্ষতিকর দিক, এর সামাজিক ও শারীরিক প্রভাব এবং বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নিজেদের অধিকার সম্পর্কে ছাত্রীদের অবহিত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন কালকিনি থানার দ্বিতীয় কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাবিবুল আলম, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের ঢাকা কার্যালয়ের পরিচালক (প্রশিক্ষণ) জুলফিকার পুষ্প, সিনিয়র সহকারী পরিচালক অ্যাডভোকেট শারমিন জাহান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন কর্মসূচির বিভাগীয় প্রধান আব্দুস সালাম এবং কর্মসূচি সমন্বয়কারী মাজেদা বেগম।

প্রশিকা মস্তফাপুর জোনের বিভাগীয় ব্যবস্থাপক লক্ষণ চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুরেশ চন্দ্র গাইন।

এ সময় কালকিনির প্রিন্ট ও ডিজিটাল মিডিয়ার সাংবাদিক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় আয়োজিত এ সচেতনতামূলক সভায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং কিশোরীদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালকিনিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও বয়ঃসন্ধিকাল বিষয়ে সচেতনতামূলক সভা

আপডেট সময় : ১২:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬