সর্বশেষ
কুবি সুনীতি শান্তি হলের নতুন প্রভোস্ট নিয়োগ গরুভোজ বিতর্কে ঐক্যের ডাক জবি ছাত্রদলের শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার নালিতাবাড়ীতে কৃষক প্রশিক্ষণে তিন ফসল উৎপাদনে গুরুত্বারোপ দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কালকিনি, ডাসার ও মাদারীপুর সদর আংশিক এলাকায় ত্রাণ বিতরণ দুর্যোগ প্রতিরোধে সলঙ্গায় তালবীজ রোপণ শারদীয় দূর্গাপূজায় যশোর সীমান্ত এলাকাসহ যশোর শহরের বিভিন্ন পূজা মন্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা শার্শায় পুলিশের অভিযানে প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতারসহ নগদ টাকা ও আলামত উদ্ধার মাত্র ৯ ও ১১ বছর বয়সেই কুরআন হিফজ, উম্মুলক্বোরা মহিলা একাডেমিতে দুই শিক্ষার্থীর সংবর্ধনা

শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার

শার্শা ( যশোর ) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০২:৩৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

শার্শা থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ লিটার চোলাই মদসহ আলমগীর হোসেন (৬০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টা ৪৫ মিনিটে শার্শা বাজারস্থ “হ্যালো গার্লস” নামক কাপড়ের দোকানের সামনে বেনাপোল-যশোর মহাসড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন যশোর জেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর (উত্তর পাড়া) গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানা পুলিশের এসআই (নিঃ)/শেখ আলামিন নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি চৌকশ টিম শার্শা থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল-যশোর মহাসড়কের ওপর অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তার হেফাজতে থাকা ৮ লিটার চোলাই মদ উদ্ধারপূর্বক জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
এ বিষয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা রুজু শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শায় ৮ লিটার চোলাই মদসহ ৬০ বছর বয়সী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৩৩:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬