সর্বশেষ
ময়মনসিংহ জেলা পুলিশের কিট প্যারেড অনুষ্ঠিত ঝিনাইগাতীতে বন্যহাতি তাড়াতে কৃষকদের মাঝে সার্চলাইট বিতরণ বুড়িচংয়ে ইসলামী ফ্রন্টের ৬নং ময়নামতি ইউনিয়ন কমিটি গঠিত আহবায়ক সেলিম ভূইয়া, সদস্য সচিব আনিছুর রহমান শার্শার বাগআঁচড়ার ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর হোসেনের জীবন বৃত্তান্ত উপজেলা বিএনপির নিকট জমা প্রদান ২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ শেরপুরে যমুনা টেলিভিশননের সাংবাদিক আদিল মাহমুদ উজ্জলের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৩০ লাখ টাকার মালামাল পুড়ে শেষ, জাতীয় সাংবাদিক সংস্থার কক্সবাজার জেলা সম্মেলন শুক্রবার: যোগ দিচ্ছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ Discover Exciting Wins at Play Croco Casino Online Today! খাসজমির মাটি উত্তোলন, মোবাইল কোর্টে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক 

২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

ছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৪৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত উপজেলা আমীরের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

বুধবার (২৬ নভেম্বর) মাগরিবের নামাজের পর উপজেলা জামায়াতের অফিসে অনুষ্ঠিত হয়েছে। এই কার্যকালের জন্য উপজেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন- নাইক্ষ্যংছড়ি আগামী সদরের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আবু নাসের। অনুষ্ঠানে নবনির্বাচিত আমীর মোহাম্মাদ আবু নাসেরকে শপথ বাক্য পাঠ করান বান্দরবান জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা মজলিসের সদস্য এস এম আব্দুচ ছালাম আজাদ।

তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার কর্মপরিষদের সদস্য অধ্যাপক ফারুক আহমেদ, মাওলানা ওমর ফারুক সিরাজী।

প্রধান অতিথি বলেন, ইসলামি আন্দোলনের নেতৃত্ব নির্বাচন অনন্য রাজনৈতিক দলের মত নয়, এখানে নেতৃত্ব পেলে আল্লাহর ভয় এবং জবাবদিহিতা থাকে। আজকে যাদের উপর দায়িত্ব অর্পিত হয়েছে তারা আল্লাহর সহযোগিতায় ভালোভাবে দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ্।

আরও বলেন, বহু চ্যালেঞ্জ ও ষড়যন্ত্র মোকাবেলা করে জামায়াতে ইসলামী আজ জনগণের দলে পরিণত হয়েছে, জনগণ আশা করছে জামায়াতে ইসলামী হাত ধরেই এই দেশ পরিবর্তন হবে সাংগঠনের নেতৃত্বকে এখন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফল দিতে হবে। ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণের ভোটের ফলাফলকে পরিবর্তন করে দেয়া হয়েছে, দেশের জনগন মনে করে দেশ পরিচালনার দায়িত্বে এখন জামায়াতে ইসলামী থাকার কথা কিন্তু ষড়যন্ত্রের কারনে সেটা সম্ভব হয়নি, আগামীর স্থানীয় সরকার নির্বাচনসমূহে এদের জনগণ সকল ষড়যন্ত্র রুখে দেবে।

বক্তব্যে তিনি আগামীর নাইক্ষ্যংছড়ি একটি সুখী ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় তিনি সব মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে সংগঠনকে সম্প্রসারিত ও মজবুত করতে সবার সহযোগিতা কামনা করেন। সবশেষে নবনির্বাচিত উপজেলা আমীর মোহাম্মদ আবু নাসের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২০২৭-২৮ সেশনের নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ

আপডেট সময় : ০২:৪৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬