শার্শার বাগআঁচড়ার ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর হোসেনের জীবন বৃত্তান্ত উপজেলা বিএনপির নিকট জমা প্রদান
- আপডেট সময় : ০৫:১৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহন ও এ উপলক্ষে, যশোরের শার্শা উপজেলার ৮ নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে, শার্শা উপজেলা বিএনপির সদস্য ও ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। আনুষ্ঠানিকভাবে উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের কাছে নিজের মনোনয়নপত্র জমা ও বিভিন্ন রাজনৈতিক মামলার নথিপত্র জমা প্রদান করেছেন। ২৫ নভেম্বর ( বুধবার ) সন্ধ্যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শার্শা উপজেলা বিএনপি’র দলীয় ( নাভারন ) কার্যালয়ে উপস্থিত হয়ে, যশোরের শার্শা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল হাসান জহির নিকটসহ ও অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দর উপস্থিতে উক্ত নির্বাচনে অংশগ্রহণ ও ইউপি চেয়ারম্যান পদে পদপ্রার্থী হিসেবে তিনি তার রাজনৈতিক জীবন বৃত্তান্ত ও দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়নপত্র জমা প্রদান করেন। এসময় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ জামাল উদ্দিন, আনোয়ার হোসেন বাবু, মিকাইল হোসেন মনা, সন্তু মেম্বার, আনোয়ার মেম্বার ও কবির হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও তিনি একই দিনে সন্ধ্যার পর, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামালের নিকট বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোঃ জাহাঙ্গীর হোসেন এর নামে হওয়া বিভিন্ন রাজনৈতিক মামলার নথিপত্র জমা প্রদান করেন। ইতিমধ্যে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। তার মনোনয়নপত্র জমা দেওয়ার খবরে উক্ত ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে খুশির আলোচনা-পর্যালোচনা। এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে শেষ পর্যন্ত কতটা এগিয়ে যেতে পারেন, শার্শা উপজেলা বিএনপির সদস্য ও ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন। তবে তিনি আশাবাদী ব্যক্ত প্রকাশের দাবী রেখে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, দলের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দসহ উপজেলার বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ পর্যালোচনার মাধ্যমে তাকে আশ্বস্তর সহযোগিতা করবেন এবং সেইসাথে উক্ত ইউনিয়নবাসীকে সেবা করার সেই পথসৃষ্টির সুযোগ প্রদান করিবেন এমনটাই আশা রাখছি।


















