সর্বশেষ
Discover Exciting Wins at Play Croco Casino Online Today! খাসজমির মাটি উত্তোলন, মোবাইল কোর্টে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক  বাগআঁচড়ায় চেয়ারম্যান পদে আলোচনায় রুহুল আমিন রুহুল, বিএনপির শীর্ষ নেতাদের কাছে জমা দিলেন মনোনয়নপত্র হেমন্তের মেঘ তাছলিমা আক্তার মুক্তা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম কিনলেন সাবেক মেম্বার ফরিদ খান সেতু আছে, পাটাতন নেই জনভোগান্তির যেন শেষ নেই! নোয়াখালীতে ফের ইয়াবাসহ গ্রেপ্তার বিপ্লব, বিরুদ্ধে ৬ মাদক মামলা ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে আন্তর্জাতিক ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে চক্রের ০৭ সদস্য গ্রেফতার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে একজন আটক

খাসজমির মাটি উত্তোলন, মোবাইল কোর্টে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১২:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

নেত্রকোণার কেন্দুয়া আশুজিয়া ইউনিয়নের খাসজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী।

বুধবার (২৫ নভেম্বর) সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানকালে খাসজমি থেকে মাটি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(ছ) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারা অনুযায়ী অভিযুক্ত এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ভেকু ও একটি ট্রাক্টর জব্দ করা হয়। পাশাপাশি উত্তোলিত মাটি পুনরায় ভরাট করে জমিটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম-উল ইসলাম চৌধুরী বলেন, “সরকারি স্বার্থ সুরক্ষা এবং খাসজমির অবৈধ ব্যবহার রোধে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সরকারি খাসজমি রক্ষা, অবৈধ মাটি উত্তোলন বন্ধ এবং ভূমির যথাযথ ব্যবহার নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

খাসজমির মাটি উত্তোলন, মোবাইল কোর্টে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১২:২০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬