সর্বশেষ
বাগআঁচড়ায় চেয়ারম্যান পদে আলোচনায় রুহুল আমিন রুহুল, বিএনপির শীর্ষ নেতাদের কাছে জমা দিলেন মনোনয়নপত্র
মোস্তাফিজুর রহমান: বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ১০:৩৫:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
যশোরের শার্শা উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন শার্শা উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন রুহুল।
গত ২৪ নভেম্বর মঙ্গলবার শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে ইতোমধ্যে বাগআঁচড়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন তিনি। তার মনোনয়নপত্র জমা দেওয়ার খবরে ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-পর্যালোচনা।
এখন দেখার বিষয়, দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে শেষ পর্যন্ত কতটা এগিয়ে যেতে পারেন আলহাজ্ব রুহুল আমিন রুহুল


















