সর্বশেষ
Discover Exciting Wins at Play Croco Casino Online Today! খাসজমির মাটি উত্তোলন, মোবাইল কোর্টে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক  বাগআঁচড়ায় চেয়ারম্যান পদে আলোচনায় রুহুল আমিন রুহুল, বিএনপির শীর্ষ নেতাদের কাছে জমা দিলেন মনোনয়নপত্র হেমন্তের মেঘ তাছলিমা আক্তার মুক্তা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন ফরম কিনলেন সাবেক মেম্বার ফরিদ খান সেতু আছে, পাটাতন নেই জনভোগান্তির যেন শেষ নেই! নোয়াখালীতে ফের ইয়াবাসহ গ্রেপ্তার বিপ্লব, বিরুদ্ধে ৬ মাদক মামলা ময়মনসিংহের জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে আন্তর্জাতিক ডেটিং সাইট ব্যবহার করে প্রতারণার অভিযোগে চক্রের ০৭ সদস্য গ্রেফতার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে একজন আটক

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে একজন আটক

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:১৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জমাবন্দির নকল উত্তোলনের আবেদনের সঙ্গে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে সানী চৌধুরী (পিতা: শঙ্কর চৌধুরী) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জমাবন্দির নকল উত্তোলনের জন্য সানী চৌধুরী জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করেন। আবেদনের সঙ্গে সংযুক্ত ব্যাংক রশিদটি যাচাইয়ের সময় সন্দেহজনক মনে হলে রেকর্ডরুমের ডেপুটি কালেক্টর ও সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) যুহাদ বিন খলিল সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেন। পরে ব্যাংক কর্তৃপক্ষ রশিদটি জাল বলে নিশ্চিত করে।
সূত্র জানায়, এ ঘটনায় ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি এর আগেও এ ধরনের জালিয়াতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
জেলা প্রশাসন আরও জানায়, ঘটনাটি ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর আওতায় অপরাধ হিসেবে বিবেচিত হওয়ায় আটক ব্যক্তিকে নিয়মিত মামলা দায়েরের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে জাল ব্যাংক রশিদ দাখিলের অভিযোগে একজন আটক

আপডেট সময় : ০২:১৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬