শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০১ জন।
- আপডেট সময় : ১১:৪৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ ৭ বার পড়া হয়েছে
শার্শা থানা পুলিশের এসআই(নিঃ)/শেখ মোঃ জাহিদুল আলম সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শার্শা থানাধীন যাদবপুর ডকের বাগান এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৫/১০/২০২৬ তারিখ ১৪.১৫ ঘটিকার সময় শার্শা থানাধীন যাদবপুর ডকেরবাগান আনছার ক্যাম্পের পিছনে মোঃ সবুজ মন্ডল এর বাড়ীর পূর্ব পাশে ইটের সলিং রাস্তার উপর হতে আসামী ১) মোঃ আনোয়ার হোসেন রাজীব (২২) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে জব্দতালিকা মূলে জব্দকৃত আলামত ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ থানায় হাজির হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করেন।
ধৃত আসামীর নাম ও ঠিকানাঃ
মোঃ আনোয়ার হোসেন রাজীব (২২),
পিতা-আব্দুল হাই,
স্থায়ী সাং-হাজিরপাড়া বাজার (১১নং হাজিরপাড়া ইউপি),
থানা-চন্দ্রগঞ্জ, জেলা-লক্ষ্মীপুর,
বর্তমান সাং-দক্ষিণ বুরুজ বাগান (জনৈক মোঃ আনারুল কবির, পিতা-আমির হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া),
থানা-শার্শা,
জেলা-যশোর
উদ্ধারকৃত আলামত
(ক) ৩০ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।
উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।
তৎপ্রেক্ষিতে আসামীকে ইং ২৬/১০/২০২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

























