সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

 শংকর চন্দ্র সরকার, নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:২৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

 নেত্রকোনায় নিখোঁজের একদিন পর রূপকন মিয়া (৪০) নামে এক অটোরিকশাচালকের হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বাংলা ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বুইদ্দার জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।নিহত রূপকন মিয়া নেত্রকোনা সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের গিটুর পাড়া গ্রামের হুসেন আলীর ছেলে। তিনি নেত্রকোনা পৌরশহরের কুরপাড় এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। পৌরশহরে অটোরিকশা চালিয়ে জীবনযাপন করতেন। স্থানীয়রা জানান, বুধবার বিকালে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রূপকন মিয়া। বৃহস্পতিবার নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশে নয়াপাড়া গ্রামের বুইদ্দার জঙ্গলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্ত্রী ঘটনাস্থলে এসে মরদেহটি তার স্বামী রূপকন মিয়ার বলে শনাক্ত করেন। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল সরকার জানান, দুপুরে নির্জন স্থানে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:২৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬