সর্বশেষ
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:০৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, এর সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি তত্ত্বাবধানে জেলার কোতোয়ালি মডেল থানাধীন জামতলা(গোহাইলকান্দি) এলাকায় রাস্তার উপর আজ ১৫অক্টোবর বৃহস্পতিবার মাদকবিরোধী এক বিশেষঅভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনাকালে মোহাম্মদ আলী (৩৭), পিতা- মহরম আলী, সাং- রায়পুর, ডাকঘর,ঘোষগাঁও থানা- ধোবাউড়া, জেলা- ময়মনসিংহ কে মাদক সহগ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে মোট ৪০৭(চারশত সাত) পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় পরিদর্শক আজগর আলী বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকমুক্ত সমাজ গঠনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।



















