সর্বশেষ
শেরপুরে ভয়ংকর রূপ ধারণ করছে ডেঙ্গু ও হাম ; হামে এখন পর্যন্ত মৃত্যু ৪ সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত নেত্রকোনায় হাত-পা বাঁধা অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেফতার -০১ যশোর সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি শার্শা ও বেনাপোলে দুর্গাপূজার নিরাপত্তায় : পুলিশের বিশেষ প্রস্তুতিসহ যৌথ ব্রিফিং সভা অনুষ্ঠিত জমির বাউন্ডারি নিয়ে বিরোধের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি? সৌদি প্রবাসী আফ্রিদির বিরুদ্ধে অভিযোগ নালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আসরে স্মরণ করা হলো ‘আলোর ফেরিওয়ালা’ সেকান্দার আলী তালুকদারকে ভোলার চরফ্যাশনে ধরাছোঁয়ার বাইরে ‘মাদক সম্রাট’ নয়ন: রাজনৈতিক ছত্রছায়ায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ ময়মনসিংহ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

হারুনুর রশিদ,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৩২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

নওগাঁর সাপাহার উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে রেজাউল করিম, সাধারণ সম্পাদক পদে আইনুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুল রহমান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সাপাহার ডাঙ্গাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন সূত্রে জানা গেছে, উপজেলার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৬২৯ জন ভোটার এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে দুজন, সাধারণ সম্পাদক পদে তিনজন এবং সাংগঠনিক সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে রেজাউল করিম ৩৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম পেয়েছেন ২৬২ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. আইনুল ইসলাম ২৩২ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহাবুবুর রহমান পেয়েছেন ১৯০ ভোট। অপর প্রার্থী ফারুক হোসেন পেয়েছেন ১৭০ ভোট। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক পদে হাফিজুল রহমান ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রনি পেয়েছেন ২৯০ ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ভোট গণনা সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদককে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নবনির্বাচিত নেতৃবৃন্দ উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের অধিকার রক্ষা, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাপাহারে শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনে সভাপতি রেজাউল, সম্পাদক আইনুল নির্বাচিত

আপডেট সময় : ০৩:৩২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬