সর্বশেষ
গাইবান্ধায় জমি দখল নিয়ে নৃশংস হামলা: নারীসহ আহত ৩, ভাঙচুর-লুটপাটের অভিযোগ বেনাপোলের সাংবাদিক বাংলা টিভির প্রতিনিধি সেন্টু’র ওপর সন্ত্রাসী হামলা বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেক আইডির আড়ালে অপপ্রচার: মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে কার স্বার্থ রক্ষা? কাজিপুরে মডেল বিদ্যালয় চালান ১ জন শিক্ষক! নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সাপাহারে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে পাগল ০৮ কেজি গাঁজাসহ গ্রেফতার –০১ জানাজার মাঠ রক্ষায় মেয়রের হস্তক্ষেপ দাবি, উত্তর হালিশহরে দখল আতঙ্ক ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে মতিঝিল থানা শ্রমিক দলকে জনতার কাউন্সিলর আনুর টেলিভিশন উপহার

গাইবান্ধায় জমি দখল নিয়ে নৃশংস হামলা: নারীসহ আহত ৩, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১ বার পড়া হয়েছে

গাইবান্ধার কাজীর বাজার এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি জমির দখল নিতে গেলে প্রতিপক্ষের ওলি, ওজি, আখি বেগম ও শিউলি বেগমসহ একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে মারধরের পাশাপাশি গরম পানি ঢেলে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে।
আহত এক নারী জানান, তার স্বামীর কেনা জমি দখল করতে বাধা দিলে হামলাকারীরা তার স্বামী ও ভাসুরকে মারধর করে এবং তাকে লক্ষ্য করে গরম পানি নিক্ষেপ করে, যা তার চোখ-মুখেও লাগে।
এদিকে হামলার সময় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভুক্তভোগীদের দাবি, নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় জমি দখল নিয়ে নৃশংস হামলা: নারীসহ আহত ৩, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ০২:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬