সর্বশেষ
শার্শার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে আলোকিত নারী সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বেনাপোলে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগ নেতাসহ দুই আঃলীগ কর্মী আটক বেনাপোল পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শার্শার বেনাপোল দিয়ে ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ২ তরুণী কাজিপুরে থানা চত্বরে মদসহ গ্রেফতার ১ জন পুলিশের পৃথক চলমান অভিযানে শার্শা ও ডিহি থেকে গাঁজা-ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার নেত্রকোণায় নাজু হত্যায় নুরুল আমিনের ফাঁসির দাবিতে মানববন্ধন বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শার্শা থানা পুলিশ শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাবেক দুই মেম্বারসহ ৪ জন গ্রেপ্তার শেরপুরের পাহাড়-বনের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক

গাইবান্ধায় জমি দখল নিয়ে নৃশংস হামলা: নারীসহ আহত ৩, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

।
গাইবান্ধার কাজীর বাজার এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি জমির দখল নিতে গেলে প্রতিপক্ষের ওলি, ওজি, আখি বেগম ও শিউলি বেগমসহ একদল লোক অতর্কিত হামলা চালায়। হামলার সময় ধারালো অস্ত্র দিয়ে মারধরের পাশাপাশি গরম পানি ঢেলে গুরুতর আহত করা হয় বলে অভিযোগ উঠেছে।
আহত এক নারী জানান, তার স্বামীর কেনা জমি দখল করতে বাধা দিলে হামলাকারীরা তার স্বামী ও ভাসুরকে মারধর করে এবং তাকে লক্ষ্য করে গরম পানি নিক্ষেপ করে, যা তার চোখ-মুখেও লাগে।
এদিকে হামলার সময় বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ভুক্তভোগীদের দাবি, নগদ অর্থ ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এতে প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আহতদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাইবান্ধায় জমি দখল নিয়ে নৃশংস হামলা: নারীসহ আহত ৩, ভাঙচুর-লুটপাটের অভিযোগ

আপডেট সময় : ০২:২১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬