সর্বশেষ
মির্জাগঞ্জে ডাকবাংলোর সংষ্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা পরিষদের প্রশাসক ইসলামী ইন্স্যুরেন্সে অনিয়মের অভিযোগে হাইকোর্টের নির্দেশ: ৩০ জুনের অভিযোগ ২৬ অক্টোবরের মধ্যে নিষ্পত্তির আদেশ, আইডিআরএকে প্রতিবেদন দাখিলের নির্দেশ সিরাজগঞ্জে বন্যা মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি: জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত চট্টগ্রামে বন্যার্ত মানুষের পাশে পল্লী বিদ্যুৎ, তিন উপজেলায় ২ হাজার ৫০০ ত্রাণ প্যাকেট বিতরণ পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বালিয়াডাঙ্গীতে ৩২ মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী মোজাম গ্রেফতার বালিয়াডাঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এরশাদের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত কীর্তনখোলায় মাঝিদের কাছ থেকে চাঁদাবাজি: স্বপ্রণোদিত হয়ে মামলা দায়েরের নির্দেশ আদালতের খানসামায় কৃষকদের মাঝে চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত

ঝিনাইদহে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী জিসানের মর্মান্তিক মৃত্যু

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে জিসান (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২টার দিকে উপজেলার বড়দাহ মাদরাসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান শৈলকুপার বড়দাহ গ্রামের বাসিন্দা মান্নান হোসেনের ছেলে। সে গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, জিসান পরীক্ষার ব্যবহারিক খাতা জমা দিতে বিদ্যালয়ে গিয়েছিল। খাতা জমা দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে আরাপপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন শিকারী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধ থাকলে মরদেহ হস্তান্তর করা হবে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এক তরুণ শিক্ষার্থীর এমন অকাল মৃত্যুতে বন্ধু, পরিবার ও শিক্ষকমহল গভীরভাবে শোকাহত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঝিনাইদহে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী জিসানের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫