সর্বশেষ
নেত্রকোণায় জমিসংক্রান্ত বিরোধে বাড়িতে হামলা মোটরসাইকেল ভাংচুর আহত ৩ পাওনা টাকা নিয়ে সাত বছরের বিরোধ: লাম্বু রহিম ও আজিম মিঞার মধ্যে উত্তেজনা অব্যাহত কানাডা ভিসা প্রতারণা: দেবীদ্বারে জাকির হোসেন চক্রের বিরুদ্ধে কোটি টাকার অভিযোগ সফল অস্ত্রোপচারের পর আশার আলো: সুস্থতার পথে ছোট্ট সাইফা। মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী, কার্যকর পদক্ষেপের দাবি,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে প্রশ্ন অতিরিক্ত আইজিপি মোঃ শহিদুল্লাহর পিতা আবুল কাশেম মিয়া ইন্তেকাল। আতাউর রহমান হুমায়ুন কবিরের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত কাজিপুরের গান্ধাইলবাসীকে পবিত্র ঈদ-উল আযহারের শুভেচ্ছা জানিয়েছেন ড. আব্দুস সাত্তার পলাশ মেম্বারের সন্ত্রাসী বাহিনীর বেপরোয়া তাণ্ডব : “প্রতিবাদী কণ্ঠ” লেখা জার্সি জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার অভিযোগ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রক্তসৈনিক ও সমাজসেবক সুমন রাফি

বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান

 জাহিদ হাসানঃ
  • আপডেট সময় : ০৩:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

 জাহিদ হাসানঃ আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বেনাপোলের সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বেনাপোল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি জানিয়েছেন, জনপ্রতিনিধি নয়, বরং একজন সেবক হিসেবে কাজ করতেই তিনি মেয়র পদে প্রার্থী হতে চান। মফিজুর রহমান বলেন, “আমি বিশ্বাস করি রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো। বেনাপোল পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থেকেছি, ভবিষ্যতেও একজন সেবক হিসেবে তাদের জন্য কাজ করতে চাই।” তিনি আরও বলেন, বেনাপোলের মানুষের দীর্ঘদিনের চাহিদা পূরণে একটি সুপরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে একটি আধুনিক হাসপাতাল স্থাপন, বন্দর সহ বাজারের যানযট নিরসন, জলাবদ্ধতা দূরকরণ, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা সহজীকরণ তার অগ্রাধিকার তালিকায় রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে সক্রিয় থাকার কারণে তৃণমূল মানুষের সঙ্গে তার নিবিড় যোগাযোগ রয়েছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও তাকে নিয়মিত দেখা যায়, যা তাকে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত করেছে। স্থানীয়দের মতে, “সেবক” হিসেবে নিজেকে উপস্থাপন করা মফিজুর রহমানের দীর্ঘদিনের রাজনৈতিক চর্চারই প্রতিফলন। বিগত সময়ে হামলা–মামলা ও দমন-পীড়নের মধ্যেও তিনি নিজের অবস্থান থেকে সরে যাননি; বরং নেতাকর্মীদের পাশে বটবৃক্ষের মতো ছায়া দিয়ে গেছেন। প্রতিকূল পরিস্থিতিতে তার এই দৃঢ় অবস্থান ও সহমর্মিতা তাকে তৃণমূলের কাছে আস্থার প্রতীকে পরিণত করেছে। এখন দেখার বিষয়, এই সেবামূলক মনোভাব ও প্রতিশ্রুতি কতটা জনসমর্থনে রূপ নেয় এবং নির্বাচনী মাঠে মফিজুর রহমান কতটা শক্ত অবস্থান তৈরি করতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বেনাপোল পৌরবাসীর সেবক হতে চান মফিজুর রহমান

আপডেট সময় : ০৩:০৯:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬