সর্বশেষ
বরকত উল্লাহ বুলুর সুস্থতা কামনায় দোয়া চাইলেন স্বজনরা নোয়াখালী ক্লাবের সদস্য ও ব্যবসায়ী ওসমান গনি আর নেই ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সন্ধ্যা আলো জ্বলুক তাছলিমা আক্তার মুক্তা মানিকগঞ্জে ফিলিং স্টেশনে অনিয়মের অভিযোগ: সংবাদ সংগ্রহে গিয়ে হুমকির মুখে সাংবাদিকরা পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভিযান, জরিমানা পুঠিয়ায় চাঁদা না পেয়ে মুদি ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা, আটক যুবক ঢাকার ঐতিহ্যবাহী ঢাকা নগরীর চকবাজার থানাধীন ২৯ নং ওয়ার্ডের রহমতগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুসলিম ফ্রেন্ডস সোসাইটি (এম.এফ.এস)’ এর এক জরুরি সভা। আলোচিত ঘটনায় পুলিশের স্ত্রী গ্রেফতার: তদন্তে নতুন তথ্য কানপুরে পাষণ্ড বাবার হাতে যমজ কন্যা হত্যা, নৃশংসতায় স্তম্ভিত জনমত

গুম ও রামপুরা হত্যাকাণ্ড মামলা থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার এম. সরোয়ার

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৭:০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে

স্বার্থের দ্বন্দ্ব এড়াতে ও পেশাগত সততার কারণে সিদ্ধান্ত

নিজের পেশাগত সততা ও নৈতিকতার জায়গা থেকে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা দুটি গুম মামলা এবং রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার মামলায় আসামিপক্ষের আইনজীবীর তালিকা থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন ব্যারিস্টার এম. সরোয়ার।
রোববার (৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ তিনি আনুষ্ঠানিকভাবে ওকালতনামা প্রত্যাহারের আবেদন জমা দেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গুমের দুই মামলায় জমা দেওয়া ব্যারিস্টার সরোয়ারসহ পাঁচজন আইনজীবীর ওকালত বাতিল করে নতুন করে ওকালতনামা জমা দেওয়ার পরামর্শ দেন ট্রাইব্যুনাল।

পরে ব্যারিস্টার সরোয়ার গণমাধ্যমকে জানান, তিনি নিজেও এক গুমের ঘটনায় প্রসিকিউশনে একটি অভিযোগ দাখিল করেছিলেন, যেখানে কয়েকজন সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। তাই একই ব্যক্তিদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করা তার পক্ষে নৈতিকভাবে সম্ভব নয় বলে তিনি মনে করেন।

“আমার দেওয়া অভিযোগে যাদের নাম আছে, তাদের পক্ষের আইনজীবী হিসেবে থাকা পেশাগত অসদাচরণ হবে। তাই স্বার্থের দ্বন্দ্ব এড়াতে আমি নিজেকে প্রত্যাহার করেছি,” — বলেন ব্যারিস্টার এম. সরোয়ার।

এর আগে চলতি বছরের ২১ অক্টোবর গুমের দুই মামলায় সাবেক ১৩ সেনা কর্মকর্তা এবং রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় জড়িত দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠান আদালত।

উল্লেখ্য, গত ২৩ অক্টোবর আওয়ামী লীগ শাসনামলে সংঘটিত হত্যা, গুম, নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের তিন মামলায় অভিযুক্ত ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী প্যানেল থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গুম ও রামপুরা হত্যাকাণ্ড মামলা থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার এম. সরোয়ার

আপডেট সময় : ০৭:০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫