সর্বশেষ
লালমনিরহাটে উজ্জল মিয়ার হত্যার বিচার ও প্রধান আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন কবিতা— অর্ধাঙ্গিনী কবি—এম, এইচ রশিদ নরোত্তমপুরে ফেক আইডি ও অপপ্রচারের অভিযোগ ঘিরে নতুন বিতর্ক। যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি গাইবান্ধায় জমি দখল নিয়ে নৃশংস হামলা: নারীসহ আহত ৩, ভাঙচুর-লুটপাটের অভিযোগ বেনাপোলের সাংবাদিক বাংলা টিভির প্রতিনিধি সেন্টু’র ওপর সন্ত্রাসী হামলা বীরগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেক আইডির আড়ালে অপপ্রচার: মৃত ব্যক্তির পরিচয় ব্যবহার করে কার স্বার্থ রক্ষা? কাজিপুরে মডেল বিদ্যালয় চালান ১ জন শিক্ষক! নেত্রকোনায় সম্মিলিত মানবাধিকার জোটের সাংগঠনিক উন্নয়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টানা বৃষ্টিতে গোমতীর পানি বাড়ছেই, কুমিল্লায় নতুন করে বন্যার শঙ্কা

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫ ১৪১ বার পড়া হয়েছে

টানা দুদিনের ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে কুমিল্লার গোমতী নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ফলে জেলার বিভিন্ন চরাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গোমতী নদীর পানি ৮ দশমিক ৫৬ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমার প্রায় ৩ মিটার নিচে। তবে গত ২৪ ঘণ্টায় পানি ৫ মিটারের মতো বেড়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খাঁন মোহাম্মদ ওয়ালীউজ্জামান বলেন,

“পাহাড়ি ঢল ও স্থানীয় ভারী বৃষ্টিপাতে পানি বেড়ে গেছে। বৃষ্টি না থামলে এবং উজানের ঢল অব্যাহত থাকলে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।”

অন্যদিকে, কুমিল্লা আবহাওয়া অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় ১২৯.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন,

“বন্যা মোকাবিলায় আমরা প্রস্তুত। জেলার ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জিআর চাল মজুদ রয়েছে।”

বুধবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, গোমতী নদীর তীরবর্তী বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া, টিক্কার চর, চানপুর ব্রিজ ও সংরাইশ এলাকার চরাঞ্চলের অনেক অংশ ইতোমধ্যেই পানিতে তলিয়ে গেছে। এসব এলাকা থেকে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টানা বৃষ্টিতে গোমতীর পানি বাড়ছেই, কুমিল্লায় নতুন করে বন্যার শঙ্কা

আপডেট সময় : ১১:১৫:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫