সর্বশেষ
চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ

হরমুজ প্রণালী বন্ধে ইরানের সম্ভাব্য পদক্ষেপ, চীনের হস্তক্ষেপ চায় যুক্তরাষ্ট্র

প্রতিবাদী কণ্ঠ
  • আপডেট সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্তের পথে অগ্রসর হচ্ছে ইরান। দেশটির পার্লামেন্টে এই প্রণালী বন্ধের প্রস্তাব ইতোমধ্যে অনুমোদন পেয়েছে। এখন কেবল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের চূড়ান্ত অনুমোদন বাকি।

এ প্রেক্ষাপটে ইরানকে নিবৃত্ত করতে কূটনৈতিক প্রচেষ্টা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের সম্ভাব্য এই পদক্ষেপ ঠেকাতে চীনের সক্রিয় হস্তক্ষেপ কামনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

রোববার ফক্স নিউজে এক টেলিভিশন সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, “আমি চীন সরকারকে আহ্বান জানাব, তারা যেন ইরানের সঙ্গে যোগাযোগ করে। কারণ চীন নিজেই তেলের জন্য হরমুজ প্রণালীর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।”

তিনি আরও বলেন, “যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করে, তাহলে সেটি হবে এক বিশাল ভুল—এমনকি অর্থনৈতিক আত্মহননের শামিল। আমাদের সেই পরিস্থিতি মোকাবিলার জন্য বিকল্প পথ রয়েছে। তবে অন্যান্য দেশগুলোর ওপর প্রভাব আরও মারাত্মক হবে।”

রুবিও সতর্ক করেন, হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করবে, যার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশও কঠোর জবাব দিতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হরমুজ প্রণালী বন্ধে ইরানের সম্ভাব্য পদক্ষেপ, চীনের হস্তক্ষেপ চায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৫:৪৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫