সর্বশেষ
নালিতাবাড়ীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে এলাকাবাসীর কাছে ধরা,পলাতক মুদি দোকানদার আজিম মিঞার প্রতিবাদমূলক পোস্টে বিতর্কিত মন্তব্য, আলোচনায় পারি ফাউন্ডেশনের ফিরোজ আহমেদ পলাশ জামায়েতে ইসলামি যুব বিভাগ নালিতাবাড়ী শাখার উদ্যোগে বর্ণাঢ্য যুব র‍্যালি অনুষ্ঠিত ব্রাক্ষ্মণ পাড়া থানার ভয়ঙ্কর মাদক স্পটের নেতৃত্বে চৌকিদার শাহীন শেরপুরের নালিতাবাড়ীতে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি এসএসসি শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ১০ বছরের শিশু অপহরণের পরের দিনই উদ্ধার প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে গাছের চারা বিতরণ সাপাহারে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন আটক, ভ্রাম্যমাণ অভিযানে সাফল্য

 মোঃ আল আমিন, গাইবান্ধা জেলা প্রতিনিধি।
  • আপডেট সময় : ০২:০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে

 গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৩.৫০ গ্রাম হেরোইনসহ আপন ভাই-বোনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে তাদের আটক করা হয়। জানা যায়, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফের নেতৃত্বে সুন্দরগঞ্জ থানার থানা পাড়া এলাকায় ওয়ালটন শো-রুম সংলগ্ন একটি চা-বিস্কুটের দোকানে অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে যৌথ রেইডিং টিম। অভিযানে অংশ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সুন্দরগঞ্জ থানা পুলিশ। এসময় সন্দেহভাজন হিসেবে মোছা. হাছিনা আকতার (৩০) ও তার ভাই মো. জাকিরুল ইসলাম হৃদয়কে (২০) আটক করা হয়। পরে তল্লাশির একপর্যায়ে হাছিনা আকতারের কাছে থাকা একটি ‘Royals’ ব্র্যান্ডের খালি সিগারেটের প্যাকেটের ভেতর থেকে পলিথিনে মোড়ানো হেরোইন উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা বলে জানানো হয়েছে। অভিযান শেষে ঘটনাস্থলেই আলামত জব্দ, নমুনা সংগ্রহ ও সিলগালা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনা করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা জেলা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সুন্দরগঞ্জে হেরোইনসহ ভাই-বোন আটক, ভ্রাম্যমাণ অভিযানে সাফল্য

আপডেট সময় : ০২:০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬