সর্বশেষ
ময়মনসিংহ ফুলপুরে ১৩৫ দিনেই কুরআনের হাফেজ, সাজিদ
ময়মনসিংহ ফুলপুর প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:০৯:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ফুলপুরে মাত্র ১৩৫ দিনে পবিত্র কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার বিরল কৃতিত্ব অর্জন করেছেন সাজিদুর রহমান সাজিদ। তিনি ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের আনিছুর রহমানের ছেলে।সাজিদ আমুয়াকান্দা বাজার জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা থেকে এ কৃতিত্ব অর্জন করেন। চলতি বছরের ১ এপ্রিল কুরআন হিফজ শুরু করে টানা ১৩৫ দিনের অধ্যবসায় ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে গত ৭ সেপ্টেম্বর ৩০ পারা কুরআন হিফজ সম্পন্ন করেন তিনি। এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা ফুল দিয়ে সাজিদকে শুভেচ্ছা জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও দ্বীনি শিক্ষায় আরও সফলতা কামনা করেন।

















