সর্বশেষ
গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ বেগমগঞ্জ ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাজীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শেরপুরের নালিতাবাড়ীতে পৃথকভাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১১৩ রোগী মধ্যে ডেঙ্গু ৫২ জনগনের উন্নয়ন ও জনবান্ধব কাজ করার লক্ষ্যে বর্তমান সরকার বদ্ধপরিকর, ময়মনসিংহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার

গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

 নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

 রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে রাজধানীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ‘জয় শ্রী রাম সনাতনী সংঘ’। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত ২৭ আগস্ট বিকালে ঢাকা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় সনাতন সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। সমাবেশে বক্তারা আরও বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ পারস্পরিক সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। কোনো হত্যাকাণ্ড বা সহিংস ঘটনাকে কেন্দ্র করে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়, সে জন্য রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের জীবন, সম্পদ ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা। কর্মসূচি থেকে গণপতি চক্রবর্তী পরিবারের হত্যাকাণ্ডের দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি, সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক উসকানি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মানববন্ধনে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী, নয়ন দাশ, দুলাল চন্দ্র বড়াল, মিনা দাস, নয়ন রায়, অতিক্রান্ত রায়সহ ‘জয় শ্রী রাম সনাতনী সংঘ’-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

আপডেট সময় : ০৩:০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬