সর্বশেষ
সাপাহার সরকারি কলেজে রোভার স্কাউটস গ্রুপের বৃক্ষরোপণ অভিযান ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন চারঘাটে ৬০ গ্রাম হেরোইনসহ ২ জন গ্রেফতার গফরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র শিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শার্শায় প্রস্তুতিমূলক সভা, ৫ দিনের কর্মসূচি ঘোষণা ঢাকা চকবাজারের বিশিষ্ট খেলনা ব্যবসায়ী পিন্টু আহমেদের পিত্তস্থলীতে পাথর অপারেশন আজ, সবার কাছে দোয়া কামনা কাচপুরের হাজী গরিবুল্লাহ রেস্তোরাঁয় খাবারের মান নিয়ে সাংবাদিকদের অসন্তোষ জমি নিয়ে বিরোধ: এক পক্ষকে কোপানোর পর অন্য পক্ষের বাড়িঘরে লুট নালিতাবাড়ীতে যুবককে অটোতে তুলে নিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ‘রিপোর্টার্স প্রেসক্লাব গাইবান্ধা’র আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন

 সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

কলেজ ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে নওগাঁর সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ডাস্টবিন স্থাপন করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সাপাহার সরকারি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব ডাস্টবিন স্থাপন করা হয়। শিক্ষার্থীদের যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সচেতন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। ডাস্টবিন স্থাপনকালে উপস্থিত ছিলেন সাপাহার সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক আল হেলাল, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম, সাধারণ সম্পাদক রিপন হাসান ও সিনিয়র সহ-সভাপতি শাকের আলীসহ ছাত্রদলের নেতাকর্মীরা। আয়োজকরা বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা শুধু কর্তৃপক্ষের দায়িত্ব নয়, প্রত্যেক শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার দায়িত্ব। শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অস্থায়ী ডাস্টবিন স্থাপন

আপডেট সময় : ১১:০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬