বেগমগঞ্জ ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৩:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
কাশেম বিন আবু জুবায়ের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চৌমুহনী পূর্ব বাজারের তারা মঞ্জিলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। সমাবেশে গনিপুর ৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আব্দুল মালেক ও সদস্য সচিব মো. আফতাব উদ্দিন মাসুদের নেতৃত্বে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নোয়াখালী জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকী। এছাড়াও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষা চন্দ্র দাস, সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মহসিন আলম মহসিন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল চৌধুরী গনি মান্নাসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের দীর্ঘ রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে দলকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি চৌমুহনী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।









