সর্বশেষ
শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার ময়মনসিংহে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষণ পদ্ধতি ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা  বিষয়ে প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ,কাজীসহ দুই জনকে জরিমানা কাজিপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে মাসের পর মাস উড়ছে ছেঁড়া পতাকা ময়মনসিংহ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে বার্ষিক পরিদর্শন গজারিয়ায় বৃদ্ধ কৃষককে পিটিয়ে পা ভাঙার অভিযোগ, সংবাদ সম্মেলনে ১২ জনের বিরুদ্ধে অভিযোগ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের নালিতাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের মতবিনিময় সোনামুখী ইউনিয়ন ভূমি অফিসে চলে রাতের আঁধারে দেখার যেন কেউ নাই কাজিপুর

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

শার্শা (যশোর) সংবাদদাতা :
  • আপডেট সময় : ০২:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

যশোরের শার্শায় থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে হত্যাচেষ্টা, মারধর ও চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে দায়ের করা মামলার আসামী মোঃ আসাদুল ইসলাম (৫২)-কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসাদুল ইসলাম শার্শা থানাধীন বাগআঁচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং উক্ত ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের যুগ্ম আহ্বায়ক। তিনি বাগআঁচড়া (উত্তরপাড়া) গ্রামের মৃত কাওসার আলী বিশ্বাসের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার উপপরিদর্শক (এসআই) মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে ১৪ সেপ্টেম্বর (রবিবার) রাতে বাগআঁচড়া উত্তরপাড়া গ্রামস্থ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে। পুলিশের তথ্য মতে, গত ২০২৪ সালের অক্টোবর মাসে শার্শা থানায় দায়ের করা একটি সহিংসতার ঘটনার মামলায় তদন্ত সাপেক্ষে তাঁর সংশ্লিষ্টতা পাওয়ায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শার্শা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০২:২৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬