সর্বশেষ
কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দেশের অভ্যন্তরে অস্থিতিশীল কারীদের বিরুদ্ধে শার্শায় যুবদল নেতা কবিরের নেতৃত্বে প্রতিবাদ মিছিল ও পথসভা স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সরকারি হাসপাতালের প্রতি আস্থা বাড়াতে হবে চকবাজার-বেগমবাজারের ‘সুদি খোকন’ জামাল উদ্দিন,ব্যবসা নেই, তবু অর্থের লেনদেন? সুদের কারবারে মানুষ নিঃস্ব হওয়ার অভিযোগ মাদকবিরোধী সচেতনতা বাড়াতে কচুয়া থানার ওসির ব্যতিক্রমী উদ্যোগ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতার পাশাপাশি সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য শিপ্রার রহস্যজনক মৃত্যু: সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবিতে যশোরে শিক্ষার্থীদের মানববন্ধন ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত দেবিদ্বারে বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলা, গ্রামবাসীর হাতে একজন আটক

কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

 মোঃ শহীদুল ইসলাম বিশেষ প্রতিবেদক,
  • আপডেট সময় : ০৪:১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

 চট্টগ্রাম কক্সবাজার সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ মো. সরোয়ার (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৭ (এসআরবি-৭), চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন কালুর দোকান এলাকায় বার্মিজ মার্কেট রোডসংলগ্ন মেসার্স হাফেজ আহমেদ চৌধুরী গ্যাস পাম্পের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসআরবি-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে এক ব্যক্তি অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে এসআরবি-৭, চট্টগ্রাম ও এসআরবি-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ‘ইজি’ শপিং ব্যাগ তল্লাশি করে সাতটি বান্ডিলে মোড়ানো ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪২ লাখ টাকা বলে জানিয়েছে এসআরবি। গ্রেপ্তার মো. সরোয়ার চট্টগ্রামের বোয়ালখালী থানার পোপদিয়া এলাকার মোসলেম মিয়ার ছেলে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এসআরবি-৭ জানায়, গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কক্সবাজারে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬